আইএইউ-এসওএস স্পটলাইটে প্রথম এশীয় বিশ্ববিদ্যালয় এআইইউবি

১১ জুলাই ২০২৫, ০৯:২৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৮:১৩ AM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © সংগৃহীত

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ (IAU) এবং স্টুডেন্টস অর্গানাইজিং ফর সাসটেইনেবিলিটি ইউকে (SOS-UK)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পটলাইট’ সেগমেন্টে জায়গা করে নিয়ে প্রথম এশীয় বিশ্ববিদ্যালয় হিসেবে সম্মানজনক এই স্বীকৃতি অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘রেসপনসিবল ফিউচারস ইন্টারন্যাশনাল (RFI)’ প্রোগ্রামের অংশ হিসেবে এই স্বীকৃতি প্রদান করা হয়। মূলত টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায্যতা এবং নৈতিকতা-ভিত্তিক শিক্ষায় যারা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, তাদেরকে বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরতেই এই আয়োজন।

এআইইউবি-এর এই অর্জনের পেছনে অন্যতম বড় ভূমিকা রেখেছে তাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘এআইইউবি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব - সময়’। ২০০৯ সাল থেকে এই সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ঈদ ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগে ত্রাণ কার্যক্রম এবং সচেতনতামূলক নানা প্রকল্প পরিচালনা করে আসছে। মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে সংগঠনটির এ প্রয়াস আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) পুরো প্রক্রিয়ায় কার্যকর সমন্বয় ও নেতৃত্ব দিয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি ভবিষ্যতে বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতায় আরও উৎসাহিত করবে।

ট্যাগ: এআইইউবি
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬