সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ১৩৭তম সভা অনুষ্ঠিত, নবসজ্জিত কার্যালয় উদ্বোধন

০৩ জুন ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:১২ PM
সাউথইস্ট ইউনিভার্সিটির নবসজ্জিত কার্যালয় উদ্বোধন

সাউথইস্ট ইউনিভার্সিটির নবসজ্জিত কার্যালয় উদ্বোধন © সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবসজ্জিত কার্যালয়ের উদ্বোধন করা হয়। সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়টির তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে নবসজ্জিত বোর্ড অব ট্রাস্টিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। এতে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার পূর্বে, চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে নতুন বোর্ড অব ট্রাস্টিজ কার্যালয়টি উদ্বোধন করেন। এটি সাউথইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

সভায় বোর্ড সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক মানোন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা করেন। মূল আলোচনার বিষয়গুলির মধ্যে ছিল বর্তমান অ্যাকাডেমিক প্রোগ্রামগুলির মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ। এ সভায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা প্রদান করা হয়। বোর্ড শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপরও জোর দেয়।

বিশ্বরেকর্ড গড়লেন লিটন
  • ১৩ অক্টোবর ২০২৬
স্টাফ নার্স নিয়োগ দেবে ওয়ালটন ট্রাস্টি বোর্ড, আবেদন ২৪ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬