অতীশ দীপঙ্করে‘ এআই ফর ফিউচার লিডারস’ সেমিনার ও চুক্তি

২৮ মে ২০২৫, ০১:৩৯ AM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০২:২২ PM
এআই ফর ফিউচার লিডারস’ সেমিনার ও চুক্তি

এআই ফর ফিউচার লিডারস’ সেমিনার ও চুক্তি © টিডিসি

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো “AI for Future Leaders” শীর্ষক সেমিনার। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন NetCom Global Bangladesh Limited-এর কান্ট্রি হেড আবদুল্লাহ আল মামুন ও ফাহমিদুল আলম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ অ্যাকাডেমিক এডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার স্বাগত বক্তব্যে AI ভিত্তিক ক্যারিয়ার গঠনের সম্ভাবনার কথা তুলে ধরেন।

সেমিনারের দ্বিতীয় পর্বে NetCom Learning Global Bangladesh এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় শিক্ষার্থীরা AI নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং ভবিষ্যৎ নেতৃত্বে AI-এর ভূমিকা নিয়ে দিকনির্দেশনা লাভ করেন।

সমাপ্তি বক্তব্যে সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬