ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুলের নিহতের ঘটনায় দোয়া মাহফিল

২৩ মে ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৫:১৫ PM
দোয়া মাহফিল

দোয়া মাহফিল © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নং আবাসিক হোস্টেলে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক সাজ্জাদ হোসাইন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । 

উপস্থিত সকলেই নিহত মাহমুদুল হাসানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানান। 

উল্লেখ্য, গত সোমবার (১৯ মে) রাত ১২টা থেকে ২টার মধ্যে মাহমুদুল হাসানের রক্তাক্ত মরদেহ রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল প্রকল্পের ১২৫ নম্বর পিলারের পাশে পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ এখনো তার রহস্য উদঘাটনে কাজ করছে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬