শিক্ষায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে ডিআইইউ

১৯ মে ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ভিসির

ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ভিসির © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চলমান শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিত করতে ‘নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। সোমবার (১৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ‘ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে সৎ, নৈতিক ও যোগ্য নাগরিক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য পরীক্ষা, অ্যাসাইনমেন্ট বা গবেষণায় নকল বা কোনো ধরনের অনৈতিকতা একেবারেই বরদাশত করা হবে না।’

তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখাকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদেরও কঠোরভাবে নজরদারি বজায় রাখতে বলা হয়েছে যেন কোনো শিক্ষার্থী নকলের মাধ্যমে মূল্যায়নে অংশ নিতে না পারে।’

এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উপর জোর দিয়ে বলেন, ‘সফলতা কেবল সনদে নয়, চরিত্র ও সততার মাধ্যমে অর্জিত হয়। আমরা চাই, ডিআইইউ থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী দেশ ও জাতির জন্য গর্বের প্রতীক হয়ে উঠুক।’

ডিআইইউ সাংবাদিক সমিতির প্রশংসা করে উপাচার্য বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় তোমাদের। বিশ্ববিদ্যালয়ের পরিপূরক হিসেবে তোমরা কাজ করবে এবং সত্য তুলে ধরবে। তোমরা ভালো কাজ করছো। আমরা চাই ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তোমাদের কার্যক্রম পরিচালনা করো এবং বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর করে তুলবে।’

প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
ফের কমল সোনার দাম, ভরিতে কত
  • ১২ নভেম্বর ২০২৬
দোষীদের শাস্তি দিতে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে…
  • ১২ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950