আবরার হত্যা: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা

১৯ মার্চ ২০১৯, ১০:৫৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনাল (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী বাসচাপায় নিহতের ঘটনায় আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সারাদেশে ক্লাস বর্জন ও সড়ক অবরোধের আহবান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাদের সড়ক অবরোধ শেষে পরবর্তী কর্মসূচির কথা জানিয়েছেন তারা।

বিইউপির শিক্ষার্থীদের এই আহবানে সাড়া দিয়ে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্ল্যাটফর্ম Private University Students Alliance of Bangladesh (PUSAB) এর পক্ষ থেকে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদের কর্মসূচী দিয়েছে।

বুধবার সকাল ১০টায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে কিংবা রাজধানীর বসুন্ধরা গেটে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে। আন্দোলনে অংশ নেয়া সব শিক্ষার্থীকে আইডি কার্ড গলায় ঝুলিয়ে কর্মসূচী পালন করতে অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি বসুন্ধরা আবাসিক গেটে BUP, NSU, AIUB, UIU, IUB, UITS এর শিক্ষার্থীরা যৌথ অবস্থান নেয়ার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকালে রাজধানীর কুড়িলের যমুনা ফিউচার পার্কের সামনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাসে ওঠার সময় পেছন থেকে সুপ্রভাত পরিবহনের একটি বাস বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দুর্ঘটনার পর থেকেই নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে।

এর আগে দিনব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আমাদের সড়ক অবরোধ কর্মসূচি চলে। বুধবার আবার আমাদের আন্দোলন চলবে। আগামীকাল সকাল ৮টা থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস বর্জন করার আহবান জানাচ্ছি। আপনাদের নিজনিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জন করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেবেন।

আন্দোলনকারী শিক্ষার্থী মায়েশা নূর বলেন, আমাদের এই আন্দোলন গতবছরের নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনে গতবছরের মতো কোনও হামলা ও রক্তাক্ত চেহারা দেখতে চাই না। আমরা পুলিশ বাহিনীর কাছ থেকে নিরাপত্তা চাই। আমাদের আন্দোলনের সময় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মায়েশা নূর বলেন, ‘আমরা ইতোমধ্যে আটদফা দাবি দিয়েছি। এটা গণমাধ্যমে চলে এসেছে। আমাদের এই আন্দোলন কোনও রাজনৈতিক আন্দোলন না। আমাদের এই আন্দোলনে রাজনৈতিক কোনও দল বা ব্যক্তিকে গ্রহণ করবো না। সবাই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র নিয়ে আন্দোলনে যোগ দেবেন। আমরা আমাদের অভিভাবকদের এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য আবেদন করছি।’

আট দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে, চালকের সর্বোচ্চ শাস্তি–এ কথা উল্লেখ করে মায়েশা নূর বলেন, ‘আমরা সর্বোচ্চ শাস্তি বলতে বাসচালকের ফাঁসি চেয়েছি।’ তিনি বলেন, ‘গতবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাবালে নূরের রোড পারমিট বাতিল করা হয়েছিল বলে আমাদের জানানো হয়েছিল। কিন্তু জাবালে নূর এখনও রাস্তায় চলছে। আমরা জাবালে নূর ও সুপ্রভাত বাস রাস্তায় দেখতে চাই না।"

জাতীয় দল না খেললেও ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধনী প্রার্থীদের শীর্ষ দশে বিএনপির ৭, স্বতন্ত্র ৩
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬