ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বসন্তকালীন সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত 

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
নবীন বরণ অনুষ্ঠান

নবীন বরণ অনুষ্ঠান © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের বসন্তকালীন সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেমিস্টারটিতে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগে প্রায় ১৮৫০ জন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।  
 
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান এবং সভাপতির বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. ফরাসউদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনবৃন্দ নবীনদের উদ্দেশে নিজ নিজ অনুষদের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। এছাড়া নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে একজন শিক্ষার্থীও তার অনুভূতি উপস্থাপন করেন। 

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে কঠোর অধ্যবসায়ের পাশাপাশি বিভিন্ন ক্লাব, গবেষণাগার এবং লাইব্রেরীতে সক্রিয় হয়ে একজন দক্ষ মানব সম্পদ রূপে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিতে পরামর্শ দেন।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। পরে বিভাগ ভিত্তিক অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারনা দেয়া হয়।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9