ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সিএসই’র অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার

২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সেমিনার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সেমিনার © জনসংযোগ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হলো বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক সেমিনার। আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

উপাচার্য বলেন, সিএসই'র অগ্রযাত্রা খুব বেশি পুরানো নয়। একসময় কম্পিউটার, ই-মেইল, সিএসই, প্রোগ্রামিং বলতে কিছুই ছিল না। কিন্তু বর্তমানে সবক্ষেত্রেই সিএসই’র বিচরণ। বিশ্বব্যাপী ২-৩% জিডিপি প্রবৃদ্ধি শুধু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কারণে হচ্ছে।

অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, গুগল, মাইক্রোসফট, ফেইসবুক কিংবা আন্তর্জাতিক এ ধরনের প্রতিষ্ঠানে কাজ করতে হলে বুয়েটে পড়া জরুরি না,যদি লক্ষ্য ঠিক থাকে। মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে তার মস্তিষ্ক। এই মস্তিষ্কের সঠিক বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক চর্চা করতে হবে প্রতিনিয়ত। পাশাপাশি দেশি-বিদেশি কোম্পানিগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ আছে উল্লেখ করে তিনি প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেন। তিনি আরো বলেন, চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে হবে কারণ সমস্যা থেকেই সম্ভাবনার দুয়ার খোলে। 

অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রাক্তন অধ্যাপক। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। অস্ট্রেলিয়া,আমেরিকাসহ আন্তর্জাতিক মহলে সুখ্যাতি রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ কম্পিউটার বিজ্ঞানীর ।

আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন সৈয়দ মুস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, সিএসই ডিপার্টমেন্টের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ নুরুল হুদা এবং আইএসইউ রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা ।

 

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9