প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুনাজাত করা হচ্ছে

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুনাজাত করা হচ্ছে © টিডিসি ফটো

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিকেলে খতমে কোরআন এবং বাদ আসর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ইমাম মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন দরুদ পাঠ করেন এবং হজরত মুহাম্মদ (সা.) এর পৃথিবীতে আবির্ভাবের গুরুত্ব ও মহিমা নিয়ে আলোচনা পূর্বক নবীজির আদর্শকে মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইফতেখার মনির, বিজনেস ফ্যাকাল্টির সহকারী ডিন প্রফেসর এম. মঈনুল হক, প্রক্টর আহমদ রাজীব চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে আহলে সুন্নত-হেফাজত

উল্লেখ্য, ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। 

গ্রাহকদের সঙ্গে সংঘর্ষের পর বাংলাদেশ ব্যাংকের সামনে ইসলামী …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9