ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে আহলে সুন্নত-হেফাজত

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
সংঘর্ষের ঘটনা

সংঘর্ষের ঘটনা © সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জশনে জুলুশকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আহলে সুন্নত ওয়াল জামাত ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার পৌর এলাকার কদমতলীর মোড়ে এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার পৌরশহরের সুপার মার্কেট চত্বরে হেফাজত সমর্থিতদের সীরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া মাহফিলের অনুমতি পায়। পাশাপাশি কদমতলী এলাকায় টি.আলী বাড়ী মোড়ে সুন্নি সম্প্রদায়ের ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনেরও দোয়া মাহফিলের অনুমতি দেয় প্রশাসন। সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাত কসবা উপজেলা চত্বর থেকে জশনে জুলুশের শোভাযাত্রা করার প্রস্তুতি নেয়।

এতে নেতৃত্ব দেন উপজেলার পুরকুইল হাবিবিয়া দরবার শরিফের পীর ছদরুদ্দিন আহমেদ। অপরদিকে উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী নির্দেশে হেফাজতের অনুসারীরা জশনে জুলুশের শোভাযাত্রা প্রতিরোধ করার ঘোষণা দেন। এতে উত্তেজনা ছড়ায়। দুপুর ১২টার দিকে উপজেলার কদমতলী এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে আহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার গণমাধ্যমকে বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গ্রাহকদের সঙ্গে সংঘর্ষের পর বাংলাদেশ ব্যাংকের সামনে ইসলামী …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9