ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ঢাকা কলেজ ছাত্রদল

১৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা।

আজ সোমবার (১৬ নভেম্বর) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়াক ও দপ্তরের দায়িত্বে থাকা সোয়াইব আহমেদ সজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যেসব নেতাকর্মী ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বা এখনো রয়েছে, তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদকের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্য যথাযথ যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ, একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা
  • ১৬ নভেম্বর ২০২৬
ভিসি অবরুদ্ধ, জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা 
  • ১৬ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীর উৎসব আমেজে বর্ণিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ১৬ নভেম্বর ২০২৬
হৃদয়-লিটনের বীরত্বের পর হাসানের দাপট, শেষ বিকেলে টাইগার শিব…
  • ১৬ নভেম্বর ২০২৬