চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ AM , আপডেট: ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ AM
ছাত্রদলের পাঁচ নেতা

ছাত্রদলের পাঁচ নেতা © টিডিসি সম্পাদিত

চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ দুই মাস পূর্ণ হওয়ার আগেই প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সংসদ। গত ১১ আগস্ট রাজধানীর নিউমার্কেট এলাকায় ওই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৪ জন আহত হন। পরেরদিন ১২ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার এবং সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জুলহাস মৃধার প্রাথমিক সদস্যপদ এবং অন্য চার নেতার সাংগঠনিক পদে থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতের দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিউমার্কেট থানা যুবদলের একাংশের সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের গলিতে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হন উভয় পক্ষের অন্তত ১৪ জন।

স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করেন সিএনজিচালক সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা…
  • ১০ অক্টোবর ২০২৬
ববি ক্যাম্পাসে ছাত্রদল নেতার অবৈধ দোকান নির্মাণ, দাবি প্রক্…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্র…
  • ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড় থেকে জাতীয় মঞ্চে মাসিনু মারমা, জু…
  • ১০ অক্টোবর ২০২৬