বন্যার্তদের পাশে দাঁড়াল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
ত্রাণ সামগ্রী নিয়ে আইএসইউ

ত্রাণ সামগ্রী নিয়ে আইএসইউ © জনসংযোগ

বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট তিনদিন ব্যাপী কুমিল্লার বুড়িচং, বাকশীমূল, লাকসামের মনপাল এবং নাঙ্গলকোটের পদুয়া দক্ষিণ পাড়াসহ আশেপাশের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে আইএসইউ এর একটি দল। 

আইএসইউ এর শিক্ষক-কর্মকর্তাদের একদিনের বেতন, আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে এ খাদ্যসামগ্রী, পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়।

আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী জানান, ৭০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রীর পাশাপাশি ৪০০০ পোশাক, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ৩০০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

আইএসইউ এর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের নির্দেশে ও ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজের সহযোগিতায় বন্যায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দ্রুততার সাথে দাঁড়ানোর জন্য দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জগলুল হক মৃধা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান মজুমদার, ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মোঃ সাইফুল্লাহ, অ্যাডমিশন অফিসার শারমিন সুলতানা, গোলাম রাব্বানীসহ শিক্ষার্থীরা । 

আরও পড়ুন: বানভাসিদের ত্রাণ দিল হিন্দু ছাত্র আন্দোলন

এসময় সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় স্বেছাসেবকদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: ছাত্রদল সেক…
  • ০২ আগস্ট ২০২৬
বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে টেলিটকের প্রতি খোলা চিঠি
  • ০২ আগস্ট ২০২৬
আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধ চায় ছাত্রশিবির, উপা…
  • ০২ আগস্ট ২০২৬
পেছাল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্…
  • ০২ আগস্ট ২০২৬
নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও উপস্থিতিতে ছাড়ে…
  • ০২ আগস্ট ২০২৬