যাত্রাবাড়ীতে সংঘর্ষে ইউআইইউ শিক্ষার্থীর মৃত্যু

১৮ জুলাই ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
যাত্রাবাড়ীতে সংঘর্ষে ইউআইইউ শিক্ষার্থীর মৃত্যু

যাত্রাবাড়ীতে সংঘর্ষে ইউআইইউ শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ইরফান ভূইয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যার পর পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। পরে রাত আটটার দিকে হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসক সজল বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পসকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিক্ষার্থীর আইডি কার্ড দেখে তার মরদেহ শনাক্ত করা হয়েছে। মরদেহ হাসপাতালে ছিল, পরে স্বজনরা এসে তার মরদেহ নিয়ে গেছে।

এর আগে হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসক মাজহারুল ইসলাম নিহত শিক্ষার্থীর আইডি কার্ডের ছবি দিয়ে ফেসবুকের এক পোস্টে জানান, নিহত শিক্ষার্থীকে মৃত অবস্থায় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাকে কেউ চিনে থাকলে জরুরি যোগাযোগ করবেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950