প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

০৮ জুলাই ২০২৪, ০৮:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM

© সংগৃহীত

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাব (২০২৪ -২৫) এর নতুন কমিটি প্রকাশিত হয়েছে। শুক্রবার (৫ জুলাই) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের কার্যনির্বাহী সদস্যদের দায়িত্ব হস্তান্তর এবং নবীনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

নিউট্রিশন ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন জনস্বাস্থ্য পুষ্টি বিভাগের চেয়ারপারসন, এবং নিউট্রিশন ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. রুমানা রশিদ এবং পাবলিক হেলথ নিউট্রিশন বিভাগের প্রভাষক এবং নিউট্রিশন ক্লাবের মেন্টর ঝন্টু বাগচী। 

নিউট্রিশন ক্লাবের নতুন কমিটির দায়িত্ব বুঝে নেন ক্লাবের নব-নির্বাচিত প্রেসিডেন্ট অনুলেশ কর্মকার এবং জেনারেল সেক্রেটারি গোলাম মোস্তাকিম এবং নিউট্রিশন ক্লাবের মেরুদন্ড ফাইন্যান্স সেক্রেটারি রুবাইয়াত শারমিন রুবা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবলিক হেলথ নিউট্রিশন বিভাগের সকল ফ্যাকাল্টি বৃন্দ, স্টাফ এবং ছাত্র-ছাত্রী বৃন্দ। এই সময় প্রতিটি কার্যনির্বাহী সদস্যদের এবং জনস্বাস্থ্য পুষ্টি বিভাগের (২৪২ ব্যাচের)  ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে তাদের শুভেচ্ছা প্রদান করা হয়।

এসময়  জনস্বাস্থ্য পুষ্টি বিভাগের চেয়ারপারসন, এবং নিউট্রিশন ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. রুমানা রশিদ তার বক্তব্যে নিউট্রশন ক্লাবের নতুন কমিটির সুদূর ভবিষ্যতের প্রগতির উদ্দেশ্যে শুভকামনা জানান এবং নবীন শিক্ষার্থীদের পরম স্নেহে শুভেচ্ছার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত জানান। 

উল্লেখ্য, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাব যাত্রা শুরু করে ২০১৮ সালে। যাত্রার শুরু থেকেই ক্লাবটি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে, যা এখন পর্যন্ত চলমান রয়েছে।

 
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9