ব্র্যাককে পেছনে ফেলে টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ড্যাফোডিল

১২ জুন ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
ব্র্যাক ও ড্যাফোডিল

ব্র্যাক ও ড্যাফোডিল © লোগো

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ২০২৪ সালের সর্বশেষ ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। র‍্যাঙ্কিংয়ে এবার ব্র্যাক ইউনিভার্সিটিকে পেছনে ফেলে দেশসেরা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ বুধবার (১২ জুন) এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে। তবে এ তালিকায় জায়গা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের।

বিশ্বের ১২৫টি দেশের ২১৫২টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গতবার ২০২৩ সালের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং তালিকায় বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ড্যাফোডিল ইউনিভার্সিটি ও তৃতীয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এছাড়া এবারের তালিকায় বাকি বিশ্ববিদ্যালয়গুলো যথাক্রমে- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বরেন্দ্র ইউনিভার্সিটি।

এবারের তালিকায়ও সারাবিশ্বে এক নম্বরে আছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়। এরপরেই দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি। তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব তাসমানিয়া, চতুর্থ অবস্থানে ডেনমার্কের আলবর্গ ইউনিভার্সিটি এবং পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি।

১৭টি নির্দিষ্ট ক্যাটাগরির উপর ভিত্তি করে এই র‌্যাঙ্কিংটি প্রস্তুত করেছে টাইমস হায়ার এডুকেশন। এর মধ্যে রয়েছে, নো পোভার্টি; জিরো হাঙ্গার; গুড হেলথ এন্ড ওয়েলবিং; কোয়ালিটি এডুকেশন; জেন্ডার ইকুয়ালিটি; ক্লিন ওয়াটার এন্ড স্যানিটেশন; অফ ডল এন্ড ক্লিন এনার্জি; ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ; ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার; রিকোয়ার্ড ইনেকুয়ালিটিস; সাসটেইনেবল সিটিজ এন্ড কমিউনিটিস; রেসপন্সিবল কনসামশান এন্ড প্রোডাকশন; ক্লাইমেট চেঞ্জ; লাইফ বিলোওয়াটার; লাইফ অন ল্যান্ড; পিস, জাস্টিস এণ্ড স্ট্রং ইন্সটিটিউশন্স ও পার্টনারশিপ ফর দ্যা গোলস।

টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে র‌্যাঙ্কিংয়ে নির্ধারণে বিবেচিত সূচকগুলো বিশদ ব্যাখ্যাও রয়েছে। সেখানে বলা হয়েছে, শিক্ষাদান সূচকটিকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মান, অর্থাৎ র‌্যাঙ্কিংয়ে নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। দ্বিতীয় সূচক গবেষণায় দেখা হয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্মের খ্যাতি-জরিপ, গবেষণা থেকে আয় এবং গবেষণার সংখ্যা ও মান।

গুরুত্বপূর্ণ আরেকটি সূচক হচ্ছে গবেষণা-উদ্ধৃতি। এ ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত কাজ বিশ্বব্যাপী গবেষকদের দ্বারা কতসংখ্যকবার উদ্ধৃত হয়। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে বিশ্ববিদ্যালয়ের দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থী-কর্মী অনুপাতের সঙ্গে দেখা হয় আন্তর্জাতিক যুক্ততাও। ইন্ডাস্ট্রি ইনকামে আবিষ্কার, উদ্ভাবন ও পরামর্শের মাধ্যমে কোনো বিশ্ববিদ্যালয়ের শিল্পকে সহযোগিতার সক্ষমতা দেখা হয়।

বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এগুলোর মধ্য আছে টাইমস হায়ার এডুকেশন, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) অন্যতম। আরও কিছু প্রতিষ্ঠান ও সংস্থা বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা করে।

‘প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়’— বরাদ্দ ন…
  • ১৪ মার্চ ২০২৬
পুলিশের ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
  • ১৪ মার্চ ২০২৬
কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ সিলেকশনে ডাক পেলেন ৩২ খেলোয়াড়
  • ১৪ মার্চ ২০২৬
শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081