মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহনাফের কবর জিয়ারত

০৩ আগস্ট ২০২৬, ১২:০৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ১২:০৪ AM
ইইই ক্লাবের উদ্যোগে শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারত

ইইই ক্লাবের উদ্যোগে শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারত © সৌজন্য প্রাপ্ত

জুলাই বিপ্লবের শহীদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মেধাবী ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) জুলাই বিপ্লব-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইইই ক্লাবের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলার দেলদুয়ারে শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর কবর জিয়ারত করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রতিনিধি দল টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। প্রতিনিধি দলে ছিলেন ছাত্রবিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মতিন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. আমিনুজ্জামান, প্রভাষক দীন ইসলাম, ইইই ক্লাবের সভাপতি মো. তাওহীদুজ্জামান বুরুজ, বিভাগের অন্যান্য শিক্ষার্থী এবং ইইই ক্লাবের সদস্যরা।

টাঙ্গাইলে পৌঁছে প্রতিনিধি দল শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের পক্ষ থেকে শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরে প্রতিনিধি দল শহীদের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের শেষ দিন ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার বাইপাইলে পুলিশের গুলিতে শহীদ হন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের মেধাবী ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহ। এর আগে একই আন্দোলনে ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র শাকিল পারভেজ।

জুলাই বিপ্লবের এই দুই শহীদের স্মরণে এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৮ জুলাই থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই সফর, কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মরত শিক্ষকদের ফের দিতে হবে যোগ্যতার প্রমাণ, বসতে হবে পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এক ভিসাতেই মধ্যপ্রাচ্যের ৬ দেশ ভ্রমণের সুযোগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধেও কমছে না রক্তচাপ? বদলে ফেলুন এই ৩ অভ্যাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন করতে পারবেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9