আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েবসাইট চালু

০২ আগস্ট ২০২৬, ১১:৪০ PM
ওয়েবসাইটের উদ্বোধন

ওয়েবসাইটের উদ্বোধন © টিডিসি ফটো

শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, তথ্যসমৃদ্ধ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে নতুন আঙ্গিকে অফিসিয়াল ওয়েবসাইট (www.sau.edu.bd) চালু করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। রবিবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ আনুষ্ঠানিকভাবে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এর পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ওয়েবসাইটটি নতুন করে রূপদান করা হয়েছে। এতে আধুনিক প্রযুক্তিনির্ভর বেশ কিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক অবস্থানকে সমৃদ্ধ করতে সহায়তা করবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন ওয়েবসাইটের অন্যতম প্রধান আকর্ষণ হলো শিক্ষকদের প্রোফাইলে তাদের গবেষণার বিস্তারিত তথ্য সংযোজন। এখন থেকে শিক্ষকদের প্রোফাইলে গবেষণার ইমপ্যাক্ট ফ্যাক্টর (Impact Factor), সর্বশেষ প্রকাশিত গবেষণাপত্র এবং গবেষণা-সংক্রান্ত নানা অর্জন সরাসরি প্রদর্শিত হবে। এর মাধ্যমে বিশ্ব দরবারে শেকৃবির গবেষণার দৃশ্যমানতা যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক র‍্যাংকিংয়েও ইতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন, গবেষণা ও বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করার জন্য যুক্ত করা হয়েছে ‘রিসার্চ নিউজ’ অংশ। শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন, সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন আয়োজন তুলে ধরতে রয়েছে ‘ক্যাম্পাস লাইফ’ সেকশন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অর্জন, এসডিজি র‍্যাংকিং এবং বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বের তথ্যও গুরুত্ব দিয়ে স্থান পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল অবদান তুলে ধরার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ অ্যালামনাই ডেটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ককে আরও গভীর করবে।

ওয়েবসাইট উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী, সাউরেসের পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মো. জাহাঙ্গীর আলম, ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, লাইব্রেরিয়ান ড. মো. আনোয়ারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণের এই যাত্রায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের নতুন ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ওয়েবসাইটের সেবার মান আরও উন্নত করতে গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদানের অনুরোধ জানানো হয়েছে। 

ট্যাগ: শেকৃবি
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9