এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বিশেষ প্রশিক্ষণ শুরু

০২ আগস্ট ২০২৬, ১০:১৬ PM
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বিশেষ প্রশিক্ষণ শুরু

এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বিশেষ প্রশিক্ষণ শুরু © টিডিসি ছবি

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সাইবারসিকিউরিটি সেন্টার ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘Integrated Cybersecurity Framework for MSMEs: Risk Assessment, Incident Response & IT Audit’ শীর্ষক ছয় দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সের দ্বিতীয় ব্যাচ শুরু করেছে। 

গত ৩০ জুলাই এনএসইউ ক্যাম্পাসে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।

এনএসইউ শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের এমন ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে সেন্টারের ‘সাইবারসিকিউরিটি ক্লিনিক’ উদ্যোগের আওতায় দেশের এমএসএমই প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সহায়তা দিতে কাজে লাগবে।

প্রশিক্ষণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক অনুশীলনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছয় দিনের এই কর্মসূচিতে শিক্ষার্থীরা সাইবার হামলার ধরন ও ঝুঁকি বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তি নিরাপত্তার দুর্বলতা শনাক্তকরণ, সাইবার ঘটনার মোকাবিলা এবং আইটি অডিট প্রতিবেদন তৈরির বিভিন্ন ধাপ হাতে–কলমে শিখছে।

অংশগ্রহণকারীরা দলগতভাবে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাফে, স্কুল ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের আদলে তৈরি কাল্পনিক এমএসএমই প্রতিষ্ঠানের ওপর কাজ করছে। এ সময় তারা সম্পদ ও সম্ভাব্য হুমকি শনাক্তকরণ, STRIDE পদ্ধতিতে থ্রেট মডেলিং, ঝুঁকি মূল্যায়ন, Lynis, Microsoft Baseline Analyzer এবং OpenVAS/Nessus Essentials–এর মতো পেশাদার নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার, আইটি অডিটের ফলাফল প্রস্তুত এবং ISO 27001 Annex A–এর মানদণ্ড অনুযায়ী মূল্যায়নের অভিজ্ঞতা অর্জন করছে।

এ ছাড়া NIST 800-61 ইনসিডেন্ট রেসপন্স কাঠামো অনুসরণ করে র‍্যানসমওয়্যার পরিস্থিতির অনুকরণে পরিচালিত বিশেষ অনুশীলনের মাধ্যমে সাইবার হামলা শনাক্তকরণ, নিয়ন্ত্রণ, সমন্বিত যোগাযোগ ও পরবর্তী করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা সমস্যার সমাধান পরিকল্পনা, প্রযুক্তিগত যাচাই এবং বাস্তব প্রতিষ্ঠানে ব্যবহারযোগ্য পূর্ণাঙ্গ আইটি অডিট প্রতিবেদন প্রস্তুত করবে।

আয়োজকদের মতে, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা দুর্বলতা বিশ্লেষণ, ইনসিডেন্ট রেসপন্স এবং আইটি অডিটে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জন করবে, যা এমএসএমই খাতে মানসম্মত সাইবার নিরাপত্তা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ কর্মসূচির মাধ্যমে অন্তত ৩০০টি ডিজিটাল ঝুঁকিতে থাকা এমএসএমই প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা মূল্যায়ন ও পরামর্শসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এনএসইউ সাইবারসিকিউরিটি সেন্টার। দ্য এশিয়া ফাউন্ডেশন পরিচালিত APAC Cybersecurity Fund এবং Google.org–এর সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

এনএসইউ সাইবারসিকিউরিটি সেন্টার জানায়, দেশের এমএসএমই খাতের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ, কর্মক্ষেত্র–প্রস্তুত সাইবার নিরাপত্তা পেশাজীবী গড়ে তুলতে তারা ভবিষ্যতেও এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে। 

সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬