সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি ছাত্রের, দরজা ভেঙে উদ্ধার

২১ মে ২০২৪, ০৮:৩৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
মরদেহ

মরদেহ © প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা থেকে শিহাব আহমেদ (৩২) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মে) দিবাগত গভীর রাতে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

শিহাব আহমেদ উত্তরা ১১নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৬২ নম্বর বাসার ৭ তলার একটি চিলেকোঠায় তাঁর দুই সহপাঠীসহ ভাড়া থাকতেন। তিনি শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন ডিজাইনিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। শিহাব নীলফামারীর জলঢাকা উপজেলার ইজারাদার (কইমারী) গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে। মৃত্যুর আগে কিছুদিন ধরে শিহাব অস্বাভাবিক আচরণ করতেন বলে জানা যায়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে জানালা দিয়ে দেখতে পায়, দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় চিলেকোঠায় একজনের মরদেহ ঝুলছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেক্টর কল্যাণ সমিতির লোকজনের সামনে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ শিহাবের দুই রুমমেট বাসার বাইরে ছিলেন। তাঁরা এসে দেখেন দরজা ভেতর থেকে লাগানো। পরে জানালা দিয়ে শিহাবকে ঝুলতে দেখেন।

এ বিষয়ে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) সুমন কর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ছাত্র আত্মহত্যা করেছেন। তবুও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ ঘটনার সময় তার সহপাঠীরা বাইরে ছিলেন।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬