ইউআইইউ'তে তিন দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক সম্মেলন শুরু

০৭ মার্চ ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
ইউআইইউ'তে তিন দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক সম্মেলন শুরু

ইউআইইউ'তে তিন দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক সম্মেলন শুরু © সংগৃহীত

নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিআরইটি- ২০২৪) শুরু হয়েছে। ইউআইইউ'র ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর এনার্জি রিসার্চ এই সম্মেলনের আয়োজন করে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে এ তিন দিনব্যাপী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  

এবারের আন্তর্জাতিক সম্মেলনে কানাডা, তুরস্ক, নেপাল, ভূটান, ফিলিপাইন ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক গবেষণাপত্র উপস্থাপিত হবে। এসব গবেষণা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ বছরের সম্মেলনে ৫টি গবেষণা প্রবন্ধ নিয়ে আলোচনা এবং ১টি ইনভাইটেড সেশন উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশের জ্বালানি গবেষণার ওপর দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ'র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিডিআরইটি'২৪ সম্মেলনের টেকনিক্যাল চেয়ার প্রফেসর ড. ইস্তেখাব আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিডিআরইটি'২৪ সম্মেলনের অর্গানাইজিং চেয়ার এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চের নির্বাহী পরিচালক প্রফেসর এমেরিটাস ড. এম. রিজওয়ান খান, ইউআইইউ'র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার এবং আইসিডিআরইটি'২৪ সম্মেলনের অর্গানাইজিং কো-চেয়ার এবং ইউআইইউ সিইআরের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এবারের সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তা এ খাতে আগামীদিনের চ্যালেঞ্জ উত্তরনে কাজে দেবে। সরকার সবুজ জ্বালানি নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এটি চলমান রয়েছে। 

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, অর্ধ-যুগ আগেও বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ধারণা নতুন ছিল। বর্তমানে সরকার নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ কার্বন নিঃসরণ কমাতে কাজ করছে এবং এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশে বর্তমানে সরকারি উদ্যোগে ১ দশমিক ২ মিলিয়ন সোলার পাম্প স্থাপন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর বাইরে সোলারনির্ভর ইলেকট্রনিক চুলার মাধ্যমে রান্নার ব্যবস্থা করার প্রযুক্তি নিয়ে কাজ করছে। এছাড়াও এলপিজি এবং এলএনজির মাধ্যমেও দেশের জ্বালানি খাতের উন্নয়নে কাজ করছে। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউআইইউ'র উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, আমাদের নবায়নযোগ্য জ্বালানির নতুন উৎস অনুসন্ধানে কাজ করা উচিত। ইউআইইউ'র নবায়নযোগ্য জ্বালানিসহ এগিয়ে থাকা প্রযুক্তি নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউআইইউ প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম নবায়নযোগ্য এবং সবুজ জ্বালানি নিয়ে কোর্স চালু করেছে বলেও জানান তিনি। 

সম্মেলনের শুরুতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হবে তা নিয়ে সম্মেলনে আলোচনা করেন বক্তারা। এছাড়াও সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি, এ খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়।

প্রসঙ্গত ইউআইইউ ২০০৯ সাল থেকে এই আন্তর্জাতিক সম্মেলটির আয়োজন করে আসছে এবং এবারের সম্মেলন ইউআইইউ'র ৭ম আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক এবং অন্যান্যরা।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence