মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত

০৪ আগস্ট ২০২৬, ০৫:২৫ PM
মালয়েশিয়ান পুলিশ

মালয়েশিয়ান পুলিশ © সংগৃহীত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় প্রবাসীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তিন জন বাংলাদেশি নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, সোমবার (৩ আগস্ট) বিকেল সোয়া চারটার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বাসায় কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পায় পুলিশ। লিঙ্গি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করে।

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনের শরীরেই একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় আরও এক বাংলাদেশিকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত, আহত এবং আটক ব্যক্তি সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। সংঘর্ষের ঘটনাটি একাধিক স্থানে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করছে পুলিশ।

দাতুক আলজাফনি আহমাদ জানান, আটককৃত ব্যক্তির কোনো পূর্ব অপরাধের রেকর্ড নেই। তাকে রিমান্ডের আবেদনের জন্য পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হচ্ছে। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা মামলা) ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ মিজানুর রহমান আজহারীর
  • ০৪ আগস্ট ২০২৬
কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্…
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগ…
  • ০৪ আগস্ট ২০২৬
আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬