আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে মালয়েশিয়া

২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

এতদিন অনূর্ধ্ব-১৯ দল থেকেই সরাসরি হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটে খেলার সুযোগ পেতেন ক্রিকেটাররা। তবে এই ধাপের মাঝে নতুন করে অনূর্ধ্ব-২৩ বিভাগ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি জুলাই থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই নতুন বিভাগের কার্যক্রম।

নতুন এই বয়সভিত্তিক বিভাগে ১৯ থেকে ২৩ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের রাখা হবে, যাতে জাতীয় দলের পথে আরও পরিকল্পিতভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন তারা। এ লক্ষ্যে অনূর্ধ্ব-২৩ দলের জন্য কোচ নিয়োগের প্রক্রিয়াও শুরু করেছে বিসিবি। গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত হবে বিভাগটি, এর সার্বিক দায়িত্বে থাকবেন নাভিদ নেওয়াজ।

এদিকে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের জন্য নতুন একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। সিরিজে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে, টপ এন্ড টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবেন।

বিসিবি সূত্রে জানা গেছে, আগামী আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় পৌঁছাবে মালয়েশিয়া দল। এরপর ৮ ও ১০ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ট্যাগ: বিসিবি
নাহিদ-হাসনাতদের গাড়ি বহর আটকে দিল প্রশাসন
  • ২৯ জুলাই ২০২৬
ওয়াশরুমে পানির বদলে বালি, তীব্র শীতেও লাগে না হিটার, কী আছে…
  • ২৯ জুলাই ২০২৬
গাজী নজরুল কাণ্ড: তবুও জামায়াতকে যে কারণে ধন্যবাদ
  • ২৯ জুলাই ২০২৬
বিশ্বকাপ বয়কটের হুমকি ইউরোপের দলগুলোর, নেপথ্যে কী
  • ২৯ জুলাই ২০২৬
অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ২৯ জুলাই ২০২৬
ব্রাজিলের জার্সিতে কি আর ফিরবেন নেইমার? জানালেন চূড়ান্ত সিদ…
  • ২৯ জুলাই ২০২৬