বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

০৪ আগস্ট ২০২৬, ০৫:১৩ PM
বাগেরহাট

বাগেরহাট © সংগৃহীত

‎বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহতরা হলেন, আহাত হাওলাদার (২২), পিতা: আব্দার হাওলাদার; মনিরা বেগম (৫৫), পিতা: রশিদ শেখ; ও রাশিদা বেগম (৮৫), স্বামী: মৃত রশিদ শেখ।

স্থানীয় প্রতিবেশী বুলু বেগম, বাইরে থেকে দুর্গন্ধ টের পেয়ে ঘরের ভিতরে দেখতে গিয়ে গলিত মরদেহ দেখতে পান।  পরে পুলিশকে খবর দেওয়া হলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে তিনজনের গলিত মরদেহ দেখতে পান। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাবে যানা যায়, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরুদ্ধ করে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ‘মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও ধারণা করাী হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।’

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬