সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র থেকে কিং কোবরার উদ্ধার

২৮ জুলাই ২০২৬, ০৫:১৩ PM
উদ্ধার করা কিং কোবরা

উদ্ধার করা কিং কোবরা © টিডিসি

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র এলাকা থেকে একটি বিষধর কিং কোবরা (রাজগোখরা) সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে নিরাপদ দূরত্বে বনের গহিনে অবমুক্ত করা হয়। 

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার (২৮ জুলাই ) ভোরে করমজল জামে মসজিদে ফজরের নামাজ পড়ে নিজ রুমে ফেরার পথে হরিণের খাঁচার পাশের রাস্তায় সাপটি তিনি ও মসজিদের ইমাম দেখতে পান। পরে রাস্তা থেকে সাপটিকে সরিয়ে বনের ভিতর ছেড়ে দেওয়া হয়।

কিং কোবরা পৃথিবীর অন্যতম দীর্ঘ ও বিষধর সাপ। এর বিষদাঁত খুব লম্বা এবং এর আক্রমণ ক্ষমতা এত বেশি যে হাতির পুরু চামড়াও ভেদ করতে পারে, যার কারণে হাতিও এদের ভয় পায় ও এড়িয়ে চলে। পৃথিবীর একমাত্র সাপ হিসেবে এরা নিজেরাই বাসা তৈরি করে ডিম পাড়ে। সাধারণত ২৫টির মতো ডিম পাড়ে এবং শতভাগ ডিম থেকেই বাচ্চা ফোটে।

করমজল এলাকায় সাধারণত ৯ ফুট পর্যন্ত পুরুষ এবং ১৩ ফুট পর্যন্ত স্ত্রী কিং কোবরা পাওয়া গেছে। বাংলাদেশের পাহাড়ি এলাকা এবং সুন্দরবনের করমজল অঞ্চলে প্রচুর কিং কোবরার দেখা মেলে।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬