৭ বছর পর বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

৩০ জুলাই ২০২৬, ০৭:৫৫ AM
বাগেরহাট জেলা আইনজীবী সমিতি

বাগেরহাট জেলা আইনজীবী সমিতি © টিডিসি ফাইল ছবি

বাগেরহাটে দীর্ঘ ৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অণুষ্ঠিত হতে যাচ্ছে। সমিতির ১৭টি পদে ৩৮ জন আইনজীবি প্রতিদ্বন্দীতা করছেন। 

এর মধ্যে সভাপতি পদে বিএনপি সমর্থিত এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু এবং জামায়াত সমর্থিত ম. আজাহার আলী নির্বাচন করছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপির মোশাররফ হোসেন মন্টু ও জামায়াতের মোঃ জালাল উদ্দিন মল্লিক প্রতিদ্বন্দীতা করছেন।

এছাড়া, সিনিয়স সহসভাপতি পদে আব্দুল ওলি ও শেখ আব্দুল কাদে, জুনিয়র সহসভাপতি পদে এসকেন্দার আলী খান ও শেখ মোঃ সাহিবুর রহমান সাহেব, যুগ্ন সাধারণ সম্পাদক পদে এস এম জিন্না, এসএম মাহবুব মোরশেদ লালন ও মুস্তাইন বিল্লাহ নির্বাচন করছেন। 

এদিকে সহকারি সম্পাদক অর্থ ও হিসাব বিষয়ক পদে শেখ বাবুল হোসেন ও মোঃ মনিরুজ্জামান, গ্রন্থগার এবং আববাবপত্রাদি বিষয়ক পদে জান্নাতুল ফেরদৌস, মোঃ মকবুল হোসেন, সারমিনা আক্তার, সহকারি সম্পাদক ক্রীড়া বিষয়ক পদে আল আমিন শেখ, মোঃ সাজ্জাদ হোসাইন, সহকারি সম্পাদক সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক পদে অসিম কুমার সমদ্দার, তানিয়া আক্তার ও বিএম নুরুল ইসলাম প্রতিদ্বন্দীতা করছেন।

অন্যদিকে ৮ নির্বাহী সদস্য পদের বিপরীতে ভোটের লড়াইয়ে আছেন ১৭ জন। প্রার্থীরা হলেন, ইসাদুল ফকির, এসএম মাহমুদুল করি, জান্নাতুল ফেরদৌস, বখতিয়ার মোড়ল, শারমিন আক্তার, মোঃ নেয়ামত উল্লাহ, মোঃ মনিরুজ্জামান, মোঃ শিহাবুল ইসলাম, মোসাঃ শিরীন আক্তার, মোঃ সাঈদুল ইসলাম এলীন, বিজয়া লোপা, আব্দুল্লাহ আল মামুন খান, জিকরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম সুমন, আয়েশা সিদ্দিকা, নাজমুন্নাহার রিনা, মোঃ ইব্রাহীম হোসেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হবে। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ৫০৮জন সদস্য এতে ভোটাধিকার প্রয়োগ করবেন।

বার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাড. সমরেন্দ্র নাথ দত্ত। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম নওরেজ মহীত, মোঃ রেজওয়ানুর রহমান মোল্লা ও মোসাঃ মেহেরুন্নেচ্ছা।

প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. সমরেন্দ্র নাথ দত্ত বলেন, আমরা নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। আশাকরি সুষ্ঠুবাবে নির্বাচন সম্পন্ন হবে। দীর্ঘদিন পরে একটি প্রতিদ্বন্দীতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬