লিখে রাখেন, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা-দাফন হবে না: সারোয়ার তুষার

২২ জুলাই ২০২৬, ০৮:০৫ PM
বাগেরহাট এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন সারোয়ার তুষার

বাগেরহাট এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন সারোয়ার তুষার © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনা আসার হুংকার দিচ্ছেন, কিন্তু তিনি আসবেন না। আজকের তারিখ দিয়ে লিখে রাখেন, পরে মিলিয়ে নেবেন— বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা, দাফন-কাফন হবে না। দিল্লিতেই তাকে মারা যেতে হবে।

বুধবার (২২ জুলাই) বিকেলে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, বিএনপি বলছে গণভোট অবৈধ ও অসাংবিধানিক। গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি নামক দলটিও অবৈধ। আর গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে বর্তমান সরকারও অসাংবিধানিক। এ বিষয়ে বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, ভারত এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। তবে দালাই লামার মতো তাকে ব্যবহার করতে পারবে না। বিশ্বের কাছে দালাই লামার যে গ্রহণযোগ্যতা ছিল, শেখ হাসিনার তা নেই। ভারত তাকে অন্য কোনো দেশেও পাঠাতে পারছে না, কারণ কোনো দেশ তাকে নিতে চাচ্ছে না।

এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা আলী আহসান জুনায়েদ, মহিউদ্দিন রনি প্রমুখ।

ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাউস্টের এআইএস বিভাগে নবীন বরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9