স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন

০৪ আগস্ট ২০২৬, ০৫:৩২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৩৩ PM
যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপে এমবিএ করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি, জজ বিজনেস স্কুল। বোস্তানি ফাউন্ডেশনের ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এমবিএ স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৭।

ইউনিভার্সিটি অব কেমব্রিজ হলো যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত একটি কলেজিয়েট গবেষণা বিশ্ববিদ্যালয়। যেটি ১২০৯ সালে প্রতিষ্ঠিত হয়। কেমব্রিজ ইংরেজিভাষী বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। কেমব্রিজ জজ বিজনেস স্কুল (জেবিএস) ১৯৯০ সালে জাজ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

অধ্যয়নের ক্ষেত্র

অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, অর্থনীতি, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কৌশলগত ব্যবস্থাপনা, অপারেশনাল ম্যানেজমেন্ট। এছাড়া কেমব্রিজ জাজ বিজনেস স্কুলের অধীনে অন্ট্রাপ্রেনিওরশিপ ও ইনোভেশন, সোশ্যাল ইনোভেশন এবং সাসটেইনেবিলিটি, বিজনেস অ্যানালিটিকস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ আরও কিছু ঐচ্ছিক কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

সুযোগ-সুবিধা

*৭৫ শতাংশ টিউশন ফি মওকুফ করবে;

*বোস্তানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা;

*আবাসন ও ভ্রমণ ভাতা প্রদান করবে;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*অ্যাকাডেমিক ভালো ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে;

*কেমব্রিজের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার পেতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*জিম্যাট স্কোর প্রদান করতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথিপত্র

*সিভি;

*ছবি;

*জিম্যাট স্কোরের সনদ;

*রেফারেন্স লেটার;

নথিপত্রের একটি অনুলিপি [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপ্রক্রিয়া

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৭।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950