মানারাত ইউনিভার্সিটির ছাত্রী হোস্টেলে বার্ষিক ভোজ অনুষ্ঠিত

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রী হোস্টেলের অ্যানুয়াল ফিস্ট ২০২৪ বা বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে (১০ ফেব্রুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সভা কক্ষে এ ভোজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন। 

স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও ছাত্রী হোস্টেলের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ড. নারগিস সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমআইইউ’র রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। 

অন্যদের মাঝে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক রিক্তা বানু, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রেহানা সুলতানা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আশিকুন্নবী, আইন বিভাগের সহকারী অধ্যাপক হোসনে আরা বেগম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. জহুরুল হক,  অ্যাকাউন্টসের ডেপুটি ডিরেক্টর  আব্দুল খালেক, ছাত্র বিষয়ক বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর আব্দুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব সময় সাশ্রয়ী মূল্যে গুণগত শিক্ষা দেয়ার পাশাপাশি কিভাবে ছাত্রী-ছাত্রীদের জন্য আধুনিক ও উন্নত  আবাসনের ব্যবস্থা করা যায় এ বিষয়ে সচেষ্ট। এরই অংশ হিসেবে আশুলিয়া ক্যাম্পাসের পাশে কোলাহলমুক্ত নির্মল পরিবেশে ছাত্রীদের হোস্টেল পরিচালনা করছে। পর্যায়ক্রমে এ হোস্টেলের আসন সংখ্যা ও সুযোগ সুবিধা বাড়ানো হবে।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9