ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
নিহত নাদিম

নিহত নাদিম © সংগৃহীত

রাজধানীর রামপুরার বনশ্রীর ব্যাংক কলোনিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম গাজী নাজির রহমান নাদিম (২৪)। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাদিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তারা মামা মো. গাজী জহির জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যায় বাসায় আসেন নাদিম। এরপর কাউকে কিছু না বলে তার রুমে চলে যায়। অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে রুমে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য আছে তা তদন্তের পর বলা যাবে। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬