মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিভাগের প্লেসমেন্ট টেস্ট অনুষ্ঠিত

২০ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM
ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান প্লেসমেন্ট টেস্টের স্থান ঘুরে দেখেন

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান প্লেসমেন্ট টেস্টের স্থান ঘুরে দেখেন © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের প্লেসমেন্ট টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ প্লেসমেন্ট টেস্ট অনুষ্ঠিত হয়।

আইন বিভাগে স্প্রিং ২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের ভাষাগত দক্ষতাসহ বিষয় সংশ্লিষ্ট বিভিন্ন জ্ঞানের গভীরতা সম্পর্কে জানতে এ প্লেসমেন্ট টেস্ট আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান প্লেসমেন্ট টেস্টের স্থান ঘুরে দেখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, কন্ট্রোলার অব এক্সামিনেশন্স এএইচএম আবু সায়ীদ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ হিল গনি, ব্যারিস্টার মো. তাসনীম ফেরদৌস, হোসনে আরা বেগম, প্রভাষক নাঈমা রুহুল, সুমাইয়া ইসলাম, শাহরিয়ার বিন ওয়ারেস, তাবাসসুম ইসলাম তামান্না প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্ডিক স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সম্পূর্ণ অর্থা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চবির হলে নিষিদ্ধ করা হলো ধূমপান, বিধি লঙ্ঘনে পেতে হবে শাস্তি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে চলে গেলেন ভিক্টোরিয়া…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬