ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

১৩ আগস্ট ২০১৮, ০৯:৪৯ PM
ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথিরা

ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে অতিথিরা © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভাসির্টিও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়াম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইস্টার্ন ইউনিভাসির্টি।

অন্যান্য অতিথিদের মধ্যে অধ্যাপক ড. মোঃ আব্বাস আলী খান, ট্রেজারার (ভারপ্রাপ্ত); অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; জনাব আবুল বাসার খান, রেজিস্ট্রার; অ্যাডভাইজার; বিভাগীয় চেয়ারম্যান; সম্মানিত শিক্ষক; কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার স্বপ্নের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দিক নির্দেশনা প্রদান করেন।

বঙ্গবন্ধু এবং বাংলাদেশের কল্যাণের জন্য দুআ' মাহফিলের মধ্য দিয়ে শোক দিবসের আয়োজন সমাপ্তি হয়।

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬