ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ্যালয়

০৪ অক্টোবর ২০২৬, ১০:২০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ১০:২১ PM
বর্ণাঢ্য ফ্ল্যাশমবের মাধ্যমে এনএসইউ ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠেছে

বর্ণাঢ্য ফ্ল্যাশমবের মাধ্যমে এনএসইউ ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠেছে © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতীক্ষিত আয়োজনের কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে! ফার্মা ফেস্ট এবং আইসিপিএস ২০২৬ (ICPS 2026)-এর আর মাত্র কয়েক দিন বাকি থাকতে, আজ রবিবার (৪ অক্টোবর) এক বর্ণাঢ্য ফ্ল্যাশমবের মাধ্যমে এনএসইউ ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠেছে। শিক্ষার্থী, সুর, নৃত্য এবং এক অভূতপূর্ব প্রাণশক্তির দারুণ মেলবন্ধন ঘটেছে এই আয়োজনে।

ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল সাইন্সেস-এর ২০ বছর পূর্তির গৌরবোজ্জ্বল মাইলফলক, ফার্মা ফেস্ট এবং আইসিপিএস ২০২৬-এর মতো আসন্ন মূল মেগা ইভেন্টকে ঘিরে উদ্দীপনা বাড়াতেই এই প্রাক-উৎসব ফ্ল্যাশমবের আয়োজন করা হয়। উল্লেখ্য, আগামী ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত নর্থ সাউথ
ইউনিভার্সিটিতে এই উৎসব অনুষ্ঠিত হবে। এ বছর ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সাইন্সেস ২০২৬’-এ বিশ্বের ১১টি দেশের ৩৩ জন বিশিষ্ট বক্তা অংশ নিচ্ছেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর ছন্দময় পরিবেশনায় আগামী দিনের মূল উৎসবের এক ঝলক দেখা গেছে আজকের এই আয়োজনে। এটি কেবল একটি ফ্ল্যাশমব পরিবেশনা ছিল না; বরং তা ছিল শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা, চমৎকার দলীয় মেলবন্ধন এবং ফার্মেসি পরিবারের প্রাণবন্ত চেতনার অনন্য উদ্‌যাপন।

চার দিনব্যাপী এই উদ্‌যাপনে থাকবে নানা ধরনের একাডেমিক, সাংস্কৃতিক ও মনোগাজী চমৎকার সব আয়োজন। যা শিক্ষার্থী, অংশগ্রহণকারী ও ফার্মেসি-অনুরাগীদের শিখন, সুস্থ প্রতিযোগিতা, সৃজনশীলতা এবং পারস্পরিক সহযোগিতার এক অপূর্ব পরিবেশে একসূত্রে বাঁধবে।
মূল ইভেন্টের জন্য ক্যাম্পাস যখন পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই এই ফ্ল্যাশমব আগামী ৮-১২ অক্টোবরের ফার্মা ফেস্ট এবং আইসিপিএস ২০২৬-এর মূল সুর ও রোমাঞ্চ নির্ধারণ করে দিয়েছে।

মঞ্চ প্রস্তুত, উদ্দীপনা তুঙ্গে এবং ক্ষণগণনা শুরু হয়ে গেছে!

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬