ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে ডিবির সাইবার ইউনিট

০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ PM
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্র্যাক বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে দেওয়া এ হুমকিতে আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর কথা বলা হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট।

গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে [email protected] ইমেইল ঠিকানা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে হুমকির বার্তাটি পাঠানো হয়। এতে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে হামলা চালানোর কথা উল্লেখ করা হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ওই ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, ‘এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেটি ডিবির সাইবার ইউনিট তদন্ত করছে। এসব হুমকির কোনো ভিত্তি নেই।’

এদিকে ইমেইলে হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তাটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাধিক নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ কল রিসিভ করেননি।

৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিগত সরকারের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা থমক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬