ঢাবি উপাচার্য আখতারুজ্জামান:

‘জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯৪৭ সালে দেশ ভাগ হয়’

১১ আগস্ট ২০১৮, ০৫:২৪ PM
উপাচার্য অধ্যাপক ড.মো: আখতারুজ্জামান সেমিনার উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড.মো: আখতারুজ্জামান সেমিনার উদ্বোধন করেন। © টিডিসি ফটো

১৯৪৭সালে দেশ বিভাগের ফলে রাজনীতি, সমাজ, অর্থনীত ও সংস্কৃতিতে এর প্রভাব এবং ইন্দো-বাংলা সম্পর্ক বিষয়ক তিন দিন ব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: আখতারুজ্জামান জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯৪৭সালে দেশ ভাগ হয় বলে মন্তব্য করেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উক্ত সেমিনার শুরু হয়েছে। সেমিনারে ভারতের ৬০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

উক্ত সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: আখতারুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড.মেসবাহ কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ লিবারেল আর্টস ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, কলাভবনের ডিন অধ্যাপক আবু মো: দেলোয়ার হোসেন, অধ্যাপক ড.শেখ আব্দুস সালাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিস ফারহানা ই বাতেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটি সেমিনার আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯৪৭সালে দেশ ভাগ হয়েছিল। এতদিন পরে হলেও তিন দিনের এ সেমিনার আমাদেরকে নতুন তথ্য উদঘাটনে সহায়তা করবে। ভারতীয় প্রনিনিধি দলের একটা বড় অংশের সেমিনারে অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত করেছে বলে জানান তিনি।

এসময় তিনি ভারতীয় প্রতিনিধি দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানক শাহীতে ভ্রমণের আহ্বান জানিয়ে সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন।

দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬