স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সনদ পেল ইউআইইউ

২৫ অক্টোবর ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৭ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © টিডিসি ফটো

স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সনদ পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। ঢাকার বাড্ডার সাতারকুলের মাদানী এভিনিউস্থ ইউনাইটেড সিটি— এই ঠিকানায় স্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মতামত অনুযায়ী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ১০ ধারা মোতাবেক ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এ সনদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ বুধবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো’।

বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে এই স্মারকটি পাঠানো কথা রয়েছে। তাছাড়া স্মারকের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর ও ইউজিসি চেয়ারম্যানকেও পাঠানোর কথা রয়েছে।  

বর্তমানে দেশে ১১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সনদ আছে। নিয়মানুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রথমে সাময়িক অনুমোদন দেওয়া হয়। পরে নির্ধারিত শর্ত পূরণ করলে স্থায়ী সনদ দেওয়া হয়।

বিশ্বকাপটা আর্জেন্টিনার দিকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে: রেফারির ব…
  • ০৮ জুলাই ২০২৬
আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট: ম্যাচ শেষে লাইভ টিভিতে কাঁদলেন ম…
  • ০৮ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
  • ০৮ জুলাই ২০২৬
কান্নাভেজা চোখে রেফারির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ দাবি মিশরে…
  • ০৮ জুলাই ২০২৬
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, কবে খেলা?
  • ০৮ জুলাই ২০২৬
ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence