এআইইউবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

২৩ অক্টোবর ২০২৩, ০৫:৩৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
(এআইইউবি)-তে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

(এআইইউবি)-তে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ক্যাম্পাসে এই দিবস পালিত হয়। এই দিবস পালন উপলক্ষে এআইইউবি এর শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবের উদ্যোগে এআইইউবি ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। 

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৩ এর প্রতিপাদ্য বিষয় “মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার” উপর আলোকপাত করে এআইইউবি আর্টস ক্লাব এবং এআইইউবি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব- সময় যৌথভাবে ক্যাম্পাসে চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। 

এআইইউবি ওরাটোরি ক্লাব (এওসি) এই উপলক্ষে এআইইউবি অ্যাম্পিথিয়াটারে “পারিবারিক বন্ধন মানসিক চাপের একমাত্র প্রতিকার” শীর্ষক বিষয়ের উপর বির্তক প্রতিযোগিতার আয়োজন করে। দিবসটির বিভিন্ন কর্মসূচীর শেষে এআইইউবি পারফরমিং আর্টস ক্লাব মনোমুগ্ধকর কনসার্টের আয়োজন করে।  

এআইইউবি কর্তৃপক্ষ মানসিক স্বাস্থ্য বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান উইভলভ এর সহযোগিতায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ব্যবস্থা গ্রহন করে আসছে।  উইভলভ বর্তমানে এমন একটি প্রতিষ্ঠান - যারা মানুষের মানসিক স্বাস্থ্যের সামগ্রিক উন্নতি, বিকাশ ও সক্ষমতার জন্য সদা সচেষ্ট।

ট্যাগ: এআইইউবি
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬