ইডব্লিউইউ এবং ইউআইইউর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই

২৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ PM
ইউআইইউর ভিসি ও ইডব্লিউইউর ভিসি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন

ইউআইইউর ভিসি ও ইডব্লিউইউর ভিসি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মধ্যে সম্প্রতি গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর সই ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শামস রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।

ইউআইইউর ভাইস চ্যান্সেলর এবং ইডব্লিউইউর ভাইস চ্যান্সেলর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. আহমেদ ওয়াসিফ রেজাসহ, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, অনুষদ সদস্য এবং উভয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ (আইএআর) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (সিআরটি) মধ্যে যৌথ গবেষণা সহযোগিতার মাধ্যমে গবেষণা উন্নয়ন এবং সম্মিলিত গবেষণা গুলোকে উচ্চ মানের জার্নালে প্রকাশ করা হবে। দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের কাজ করবে। উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে ফ্যাকাল্টি সদস্যরা গবেষণার ফান্ড পাবেন। 

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬