আইইউবিএটি’র ৯ম সমাবর্তনে ডিগ্রি পেলেন হাজারো শিক্ষার্থী 

২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ PM
আইইউবিএটি'র সমাবর্তন

আইইউবিএটি'র সমাবর্তন © সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ৯ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের হাজারো শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

এবার কৃতিত্বপূর্ণ অ্যাকাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনজন মেধাবী শিক্ষার্থীকে আইইউবিএটির প্রতিষ্ঠাতা মিয়ান স্বর্ণপদক প্রদান করা হয়। তারা হলেন- কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজি বিভাগের মোছা. লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেল্থ বিভাগের মাহারুন্নেসা মিতু। স্বর্ণপদকপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জনের জন্য শাহরিন খন্দকার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমউল্যা মিয়ান পুরস্কার লাভ করেন।

সমাবর্তনে এমবিএ, এমপিএইচ, বিবিএ, কৃষি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নার্সিং, ইংরেজিসহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। 

সভাপতির বক্তব্যে তিনি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি আইইউবিএটির গবেষণা কার্যক্রম, বৈশ্বিক র‍্যাংকিং অর্জন, টেকসই উন্নয়ন বিষয়ক শিক্ষার উদ্যোগ এবং জ্ঞান-ভিত্তিক এলাকা উন্নয়ন কর্মসূচির প্রশংসা করেন।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন। তিনি তার বক্তব্যে বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্ব এবং আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। সমাপনী বক্তব্যে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পথিকৃৎ। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রখ্যাত শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর প্রাক্তন পরিচালক অধ্যাপক ড. এম. আলিমউল্লাহ মিয়ান। প্রতিষ্ঠার পর থেকে আইইউবিএটি অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা ও উদ্ভাবনে অসামান্য সাফল্য অর্জন করে আসছে এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চ বৈশ্বিক র‍্যাংকিং অর্জন করেছে।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬