ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অ্যাডমিশন ফেয়ার শনিবার

০৯ আগস্ট ২০১৮, ০৭:০১ PM

© সংগৃহীত

হায়ার এডুকেশন সংক্রান্ত বিভিন্ন খবর নিয়ে আগামী শনিবার চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ডেসটিনেশন ইডিইউ’ শিরোনামে অ্যাডমিশন ফেয়ার।

২০১৮ সালের ফল সেমিস্টারের ভর্তির যাবতীয় তথ্য ছাড়াও এখানে পাওয়া যাবে স্পট অ্যাডমিশন, স্কলারশিপ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ক্রেডিট ট্রান্সফার, বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমসহ শিক্ষার নানা তথ্য।

নগরের প্রর্বতক মোড়ের আল নূর বদরুন সেন্টারে এবারের ফেয়ারটির আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় অ্যাডমিশন ফেয়ারটি শুরু হয়ে চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানান, ফেয়ারে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়ে জানতে পারবেন। পাশাপাশি ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং তাদেরকে ভবিষৎ চাকরি-বাকরি বা পেশা সংক্রান্ত সব ধরনের তথ্য দিয়ে পথ দেখাবে ক্যারিয়ার প্লেসম্যান্ট সেল।

বর্তমানে ইডিইউতে বিবিএ, এমবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে।

যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিংবা যারা ভর্তির পর পরবর্তী সেমিস্টারে ভালো ফলাফল করবে তাদের জন্য এখানে চালু রয়েছে চেয়ারম্যানস ডিসটিঙগুইশ স্কলারশিপ, বোর্ড অব ট্রাস্টিস (বিওটি) গ্র্যান্ট, চেয়ারম্যানস আউটস্টেন্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড, চেয়ারম্যানস মেরিট অ্যাওয়ার্ড, ক্যাম্পাস জব অপরচুনিটিসহ নানান সুযোগ সুবিধা।

দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬