সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘স্তন ক্যান্সার সচেতনতা’ নিয়ে সেমিনার

১৭ অক্টোবর ২০২৩, ০৬:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
‘স্তন ক্যান্সার সচেতনতা’ শীর্ষক সেমিনার

‘স্তন ক্যান্সার সচেতনতা’ শীর্ষক সেমিনার © টিডিসি ফটো

চলতি অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতার মাস, যা বিশ্বব্যাপী পালিত হয়, এই রোগ সম্পর্কে মহিলাদের সচেতনতা বাড়ানোর জন্য, রোগটিকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য প্রাথমিক স্ক্রীনিংয়ের গুরুত্ব এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব বোঝানোর জন্য। 

বিষয়টি সামনে রেখে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বীকন ফার্মাসিউটিক্যালস এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ যৌথভাবে ‘স্তন ক্যান্সার সচেতনতা’ শীর্ষক সেমিনারের মাধ্যমে সচেতনতার এই মাসটিকে উদযাপন করেছে।

সেমিনারে, স্বাগত বক্তব্য প্রদান করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. মো সিদ্দিকুল ইসলাম। এই আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দীন। 

মূল আলোচক ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ, প্রাক্তন পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা কেন্দ্র ও হাসপাতাল এবং ড. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের রেডিওলোজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. স্বপন বন্দ্যোপাধ্যায়। 

আরও উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির মার্কেটিং অ্যান্ড সেলস, অনকোলজি, বায়োটেক অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব।

এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ফার্মেসি বিভাগের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান বুলবুল এবং ড. নুসরাতুন নাহার।

হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬