ছাত্রদের বর্জনের পর ক্লাস-পরীক্ষা স্থগিত করলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়

০৮ আগস্ট ২০১৮, ০৪:১৮ PM

দেশব্যাপী নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তারকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে । 

বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাসের পাশাপাশি সেমিস্টার ফাইনাল পরীক্ষাও শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের পরিপ্রেক্ষিতে সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের ১২তম সেমিস্টারের শিক্ষার্থী আদিত্য আহসান বারি বলেন, ‘‘আমাদের ভাইয়েরা রিমান্ডে। আমাদের ছোট ভাইবোনদের দাবি পূরণ হয়নি। হামলা হয়েছে আমাদের উপর। সব মিলিয়ে আমাদের পরীক্ষা দেওয়ার ও ক্লাস করার মানসিক অবস্থা নেই। গ্রেপ্তারকৃতদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে যাব না।” 

এ প্রেক্ষাপটে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ফয়জুল ইসলামের স্বাক্ষরিত নোটিসে বলা হয় ২০১৮ সালের গ্রীষ্মকালীন সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হল। ঈদুল আযহার পর পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। 

উল্লেখ্য, ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয় পর ক্ষোভে ফুঁসে উঠে শিক্ষার্থীরা। আর এতে রাস্তায় নেমে আসে রাজধানীসহ সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

কয়েকদিনের চলা আন্দোলনে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও মাঠে নামে। এতে পুলিশের উপর হামলা, লাঠিসোঁটা, ইটপাটকেল দিয়ে রাস্তার গাড়ি ভাঙচুর করার মত ঘটনা ঘটে।

সেসময় পুলিশের উপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২২ ছাত্রকে মঙ্গলবার রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র রিফাত রেজা আখলাক রয়েছেন।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর, এমপি…
  • ২৯ এপ্রিল ২০২৬
নির্মাণের ৫ বছর পরও চালু হয়নি ফিশ মার্কেট, রাজস্ব হারাচ্ছে …
  • ২৯ এপ্রিল ২০২৬
পদোন্নতি-চাকরির বয়স বৃদ্ধিসহ ছয় দাবি ঢাবি কর্মকর্তা-কর্মচার…
  • ২৯ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস
  • ২৯ এপ্রিল ২০২৬
এক লাখ স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা দেবে বিজিএমইএ
  • ২৯ এপ্রিল ২০২৬
ভারী বৃষ্টিতে ৫ জেলায় বন্যার শঙ্কা
  • ২৯ এপ্রিল ২০২৬