লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
লিডিং ইউনিভার্সিটির বোর্ড রুমে শুক্রবার ৭০তম সিন্ডিকেট সভা হয়েছে

লিডিং ইউনিভার্সিটির বোর্ড রুমে শুক্রবার ৭০তম সিন্ডিকেট সভা হয়েছে © সংগৃহীত

লিডিং ইউনিভার্সিটির ৭০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ সভা হয়। এতে ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ৩৪তম সভাসহ অন্যান্য সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক।

আরো পড়ুন: বিইউবিটিতে আইসিপিসি ঢাকা রিজিওনাল প্রিলিমিনারি কনটেস্ট

এতে লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য অধ্যাপক ড. এম. আর. কবির, ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভুঁইয়া, বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, অধ্যাপক ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন, দেওয়ান সাকিব আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, আমন্ত্রিত সদস‍্য পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

কনটেন্ট  ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা 
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসির ফল নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভা কাল
  • ০৫ আগস্ট ২০২৬
চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, অতঃপর...
  • ০৫ আগস্ট ২০২৬
ব্যাবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব…
  • ০৫ আগস্ট ২০২৬
টিবি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন গণশিক্ষা প্রতি…
  • ০৫ আগস্ট ২০২৬
সারা দেশ অশান্ত হলেও আমার ক্যাম্পাসে এখনো শৃঙ্খলা বিরাজমান:…
  • ০৫ আগস্ট ২০২৬