নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বন্ধ নয়

০৭ আগস্ট ২০১৮, ০৮:৩৪ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বন্ধ ঘোষণা করা হয়নি, যথারীতি খোলা আছে। কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয়টি বন্ধ হওয়ার খবরটি সঠিক নয়। ক্লাস ও পরীক্ষা নিয়মিত চলছে। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি

এর আগে রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ইস্যুতে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সংঘর্ষ হয়।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ তখন কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরে ক্যাম্পাসে দিনভর উত্তেজনা দেখা দেয়।

তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।ওই বক্তব্যের ভিত্তিতে কয়েকটি সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির ক্লাস-পরীক্ষা বন্ধ জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে। 

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আসলে রাতে ভিসি সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি। 

পরের দিন সোমবার বিষয়টি লিখিতভাবে জানালো কর্তৃপক্ষ।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬