রামপুরার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হামলা

০৬ আগস্ট ২০১৮, ১১:০০ AM

রাজধানীর রামপুরায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে হামলা চালিয়েছে  দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী দাবি, হামলাকারীরা স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মী।

জানা যায়, সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে বাইরের কিছু ছেলে হঠাৎ ক্যাম্পাসের গেটের বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করলে পালিয়ে যায়। এরপর স্টুডেন্টরা বাইরে মিছিল করলে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

পরে ছাত্ররা ভেতরে চলে অসে। এখন ক্যাম্পারের ভেতরেই ছাত্ররা মিছিল করছে। আইডি কার্ড ছাড়া কউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ বাইরে অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আইনুন নাহার বলেন, সকাল থেকে ক্যাম্পাস শান্ত ছিল। রুটিন অনুযায়ী সব বিভাগে ক্লাস হচ্ছিল। সোয়া ১০টার দিকে ক্যাম্পাসে হঠাৎ ইটপাটকেল ছোড়া শুরু হয় এবং লাঠি দিয়ে গেটে আঘাত করে হামলাকারীরা। সঙ্গে সঙ্গে সিকিউরিটিরা গেট বন্ধ করে দেয়। এ ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে জানতে পেরেছি। ক্যাম্পাসের পরিস্থিতি এখনও উত্তপ্ত। কিছু হামলাকারীরা নেই।

বিভীষিকার ৩৫ বছর, ক্ষত শুকায়নি আজও
  • ২৯ এপ্রিল ২০২৬
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ম্যানেজার …
  • ২৯ এপ্রিল ২০২৬
বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি ও সময়সূচির সিদ্ধান্ত ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহ্বান যশোর বোর্ড পরী…
  • ২৯ এপ্রিল ২০২৬
রান্নাঘরেই লুকিয়ে মাইক্রোপ্লাস্টিক, যেভাবে এড়িয়ে চলবেন
  • ২৯ এপ্রিল ২০২৬