বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য ‘সেইলর চ্যাম্পিয়ন অফ আর্থ সিজন’

২৮ জুলাই ২০১৮, ০৮:৩৩ PM

দেশের সর্ববৃহৎ পরিবেশ বিষয়ক উদ্ভাবনী প্রতিযোগিতা সেইলর ‘চ্যাম্পিয়ন অফ আর্থ’-এর রেজিস্ট্রেশন চলছে । তৃতীয় বারের মতো অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাব । আগামী ৪ অগাস্ট, ২০১৮ পর্যন্ত এই প্রতিযোগিতার অনলাইন নিবন্ধন চলবে। সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত। এজন্য কোনো নিবন্ধন ফি দিতে হবে না।

প্রতিযোগিতায় পরিবেশের চলমান বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকে অংশগ্রহনকারী দলগুলো। সেই সঙ্গে তারা পরিবেশ নিয়ে তাদের ভাবনা ও নতুন পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একই বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী নিয়ে দল গঠন করতে হবে।

সেইলর চ্যাম্পিয়ন অফ আর্থ প্রতিযোগিতায় তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে দলগুলোকে পরিবেশ বিষয়ক কিছু সমস্যার সমাধান করতে দেওয়া হবে। যে দল বুদ্ধিদীপ্ত ও বাস্তবসম্মত সমধান দেবে, সে দল সুযোগ পাবে দ্বিতীয় পর্যায়ে প্রতিযোগিতা করার। দ্বিতীয় পর্যায়ে দলগুলকে তাদের পরিবেশ বিষয়ক নতুন পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তা পরিবেশন করতে হবে বিচারক ও পরিবেশ বিষয়ক অভিজ্ঞদের সামনে। বাস্তবসম্মত ও সেরা আইডিয়া দাতা দলগুলো চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা করার সুযোগ পাবে। যেখানে প্রতিযোগীদের পরিবেশ বিষয়ক পরিকল্পনা বিশদ আকারে উপস্থাপন করতে হবে। বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট এক লাখ টাকা সম্মানী।

 বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.facebook.com/events/137622627074063

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬