হৃদরোগে নর্থ সাউথ অধ্যাপকের মৃত্যু

০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ড. এম ইমদাদুল হক

ড. এম ইমদাদুল হক © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. এম ইমদাদুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

অধ্যাপক ড. এম ইমদাদুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ দুপুর ২টার দিকে মারা যান। 

এ বিষয়ে চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান সভাপতি ড. সুজিত কুমার দত্ত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যার হাত ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাণের বিভাগ প্রতিষ্ঠা লাভ করেছিলো তিনি আজকে ইন্তেকাল করেছেন। এটা খুবই দুঃখের সংবাদ। স্যার একজন সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসাথে পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমরা বিভাগের পক্ষ থেকে খুব দ্রুত সময়ে আনুষ্ঠানিকভাবে একটি শোক সভার আয়োজন করবো।

ট্যাগ: মৃত্যু
রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬