ড্যাফোডিলে চলছে তিনদিনব্যাপী মার্কেটিং ফেস্ট

২৩ জুলাই ২০১৮, ০৩:৫৯ PM

© টিডিসি ফটো

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে তিনদিনব্যাপী মার্কেটিং ফেস্ট-২০১৮। ব্যবসায় প্রশাসন বিভাগ ও ডিআইইউ মার্কেটিং ক্লাব যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

তিন দিনের এই  উৎসবে বিজ্ঞাপন মার্কেটিং প্রতিযোগিতা, ব্র্যান্ড বিল্ডিং প্রতিযোগিতা, মার্কেটিং কেস প্রতিযোগিতা, বিজনেস কুইজ, ডিজিটাল মার্কেটিং গেম, মার্কেটিং বিতর্কসহ বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ফেস্টের উদ্বোধন করেন এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আমান আশরাফ ফায়েজ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এবং জনপ্রিয় অভিনেতা ও রক গায়ক জন করিব। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্তে¡ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ হামিদুল হক খান, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক সৈয়দ ফররুখ আহমেদ, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শিবলী শাহরিয়ার, প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সাবিহা মতিন বিপাশা।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আলমগীর বলেন, যেকোনো ব্যবসার প্রাণ হচ্ছে মার্কেটিং। মার্কেটিংয়ে সফল না হলে প্রতিষ্ঠান টিকবে না। তাই বিপণনকর্তাদের ‘ম্যাজিক পিপল’ হতে হয়। তিনি বলেন, এই জাদু মানে হচ্ছে উদ্ভাবন। নিজের মধ্যে উদ্ভাবনী শক্তি না থাকলে মার্কেটিংয়ে সফল হওয়া যায় না। এজন্য তিনি শিক্ষার্থীদেরকে ছাত্রাবস্থা থেকেই উদ্ভাবনী চর্চা করার আহŸান জানান।


নিজের কর্মজীবনের মার্কেটিং সেক্টরে কয়েক দশকের অভিজ্ঞতা উল্লেখ করে সৈয়দ আলমগীর আরো বলেন, মার্কেটিং সেক্টরে আমার অভিজ্ঞতা কয়েক দশকের। এসিআই লিমিটেডে আছি ১৮ বছর ধরে। এই দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন যে কাজ করবে তখন সেই কাজে সম্পূর্ণ মনোনিবেশ থাকতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে ভোক্তার কাছাকাছি যাওয়ার পরাশর্ম দেন এবং ভোক্তার চাহিদা, প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে বলেন।


বিশেষ অতিথির বক্তব্যে গাজী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আমান আশরাফ ফায়েজ বলেন, ফিলিপ কটলারের বই পড়ে চাকরির দুয়ার পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ভিতরে প্রবেশ করা যায় না। চাকরি জীবনে সফল হতে হলে একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে। এসময় তিনি গাজী টিভির উদাহরণ দিয়ে বলেন, গাজী টিভি এখন স্টার স্পোর্টস, স্কাই স্পোর্টসের মতো বিশ্বখ্যাত কোম্পানির কাছে কনটেন্ট বিক্রি করছে। এটা সম্ভব হয়েছে মার্কেটিংয়ের কারণে।

জন কবির বলেন, নিজেকে উপস্থাপন করার নামই মার্কেটিং। আপনি যত আকর্ষনীয়ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন অর্থাৎ আপনার পণ্যকে উপস্থাপন করতে পারবেন, আপনি মার্কেটিংয়ে তত দ্রæত সফল হবেন। এখন মার্কেটিংয়ের নামে যে বুস্ট প্রথা চালু হয়েছে সেটা একটি ভুল পদ্ধতি বলে মনে করেন জন কবির। তিনি শিক্ষার্থীদেরকে কাজের মাধ্যমে মার্কেটিং করার পরামর্শ দেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমরা বেশিরভাগ মানুষই এই পার্থক্য করতে পারি না বলে মার্কেটিংয়ে ব্যর্থ হই। এ সমস্যা মোকাবেলার জন্য প্রচুর পড়াশোনা, মানুষের সঙ্গে মেশা ও কেস স্টাডি করার পরামর্শ দেন শরিফুল ইসলাম। 

 

 

বিভীষিকার ৩৫ বছর, ক্ষত শুকায়নি আজও
  • ২৯ এপ্রিল ২০২৬
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ম্যানেজার …
  • ২৯ এপ্রিল ২০২৬
বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি ও সময়সূচির সিদ্ধান্ত ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহ্বান যশোর বোর্ড পরী…
  • ২৯ এপ্রিল ২০২৬
রান্নাঘরেই লুকিয়ে মাইক্রোপ্লাস্টিক, যেভাবে এড়িয়ে চলবেন
  • ২৯ এপ্রিল ২০২৬