গণতন্ত্রকে পাশ কাটিয়ে উন্নয়ন স্থায়ী হয় না : অধ্যাপক ওসমানী

১৮ জুলাই ২০১৮, ০৭:৪৫ PM
অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী

অধ্যাপক সিদ্দিকুর রহমান ওসমানী © সংগৃহীত

যুক্তরাজ্যের উলস্টার ইউনিভার্সিটির উন্নয়ন অর্থনীতি বিভাগের শিক্ষক সিদ্দিকুর রহমান ওসমানী বলেছেন, গণতন্ত্রকে পাশ কাটিয়ে উন্নয়ন বেশিদিন স্থায়ী হয় না। গণতন্ত্র উন্নয়নেরই একটা অংশ। তাই উন্নয়নের জন্য গণতন্ত্রের প্রশ্নে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। 

বুধবার মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশাল সায়েন্স বিভাগ আয়োজিত ‘গণতন্ত্র এবং উন্নয়ন’ শীর্ষক পাবলিক লেকচারে একথা বলেন তিনি।  এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এই অর্থনীতিবিদ জানান, নির্দিষ্ট সময় পর পর নির্বাচন দেওয়াটা গুরুত্বপূর্ণ তবে গণতন্ত্রকে কার্যকর, অর্থবহ ও ধারণযোগ্য করার জন্য কেবল এটিই যথেষ্ট নয়। গণতান্ত্রিক ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যেখানে জনগণ নির্বিঘ্নে তার ভাব প্রকাশ করতে পারবে এবং সরকারও জনগণের কথা মাথায় রেখে সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। টেকসই উন্নয়নের জন্য চাই এমনই গণতান্ত্রিক ব্যবস্থা। 

ড. ওসমানী তার পাবলিক লেকচারে রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন ধরণ নিয়ে তুলনামূলক আলোচনা করেন যেখানে তিনি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার পার্থক্য তুলে ধরেন। ড. ওসমানী বলেন, ‘স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা পুজির দ্রুত উন্নয়ন, সিদ্ধান্ত নেওয়া সহজ, জনগণকে কম কর দিতে হয়। তবে উন্নয়ন বলতে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক ও নাগরিক অধিকারও বোঝায়।

 

 

দুই বিষয়ের কারণে যশোর বোর্ডে এসএসসির ফলে ধস
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে রেকর্ড ১৯ বছরের মধ্যে সর্বনিম্নে পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি শেষ করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে 
  • ১০ আগস্ট ২০২৬
শুধু পুনঃনিরীক্ষণ নয়, এবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন ফলা…
  • ১০ আগস্ট ২০২৬
তিন বিষয়ের কারণে ফলাফলে ধস ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
কারিগরিতে কমেছে জিপিএ ৫ ও পাসের হার
  • ১০ আগস্ট ২০২৬