ড্যাফোডিলে পোশাক শিল্পে সফটওয়্যার ব্যবহার নিয়ে সেমিনার

১৮ জুলাই ২০১৮, ০৬:০৯ PM

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পোশাক শিল্পে ব্যবহার উপযোগী সফটওয়্যার ‘টাইম এসএসডি ও জিপিডি’ নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্রাঙ্কুয়েট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টার (সিডিসি) ও রোমানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান টাইম এসএসডির যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। সেমিনারটি পরিচালনা করেন টাইম এসএসডির ব্যবস্থাপনা পরিচালক লাজলো এসজাবো ও টাইম এসএসডির শিল্প প্রকৌশল পরামর্শক বেলা মার্থি। সেমিনারে বক্তব্য রাখেন ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাসেত, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মান্নান বিনতে তাজ নূর, একই বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শেখ আবুজার, একই বিভাগের প্রভাষক ফয়সাল চৌধুরী, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. শামসুদ দোহা।

সেমিনারে রন টাইম এসএসডির ব্যবস্থাপনা পরিচালক লাজলো এসজাবো বলেন, এসএসডি প্রোডাক্ট ফ্যামিলির পঞ্চম জেনারেশনকে প্রতিনিধিত্ব করে এসএসডি-৫ সফটওয়্যার। গার্মেন্টস ও শ্রমিকনির্ভর প্রতিষ্ঠানের কম্পিউটারের ডাটা সিস্টেমকে ১৯৮২ সাল থেকে ধারাবাহিকভাবে উন্নত করছে এই সফটওয়্যার। সফটওয়্যারটি নতুনভাবে জিপিডি নাম নিয়ে ২০১৬ সাল থেকে কাজ করছে। বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে এসএসডির পাঁচ শতাধিক গ্রাহক রয়েছে।

তিনি আরো বলেন, এসএসডি-৫ একটি কম্পিউটার প্রোগ্রাম এবং এসএসডি-৫ ডাটাবেস মানসম্মত ডাটাকে সংযুক্ত করছে। জিপিডি সফটওয়্যার সমাধানটি গার্মেন্টস ও নিটওয়্যার ম্যানুফেকচারের অপারেশন ও ম্যানুফেকচারিং দক্ষতাকে বৃদ্ধি করছে। জিপিডি সফটওয়্যারের মধ্যে রয়েছে মানসম্মত সময় ডাটাবেজ এবং কেপিআই সিস্টেম।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬